বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সরকারি ব্রিজের সুবিধা নিচ্ছে দুই পরিবার; ভোগান্তিতে ৩০ হাজার মানুষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা বাজার এলাকায় একটি খালের ওপর সরকারি অর্থায়নে ব্রিজ নির্মিত হলেও, দুটি প্রভাবশালী পরিবারের কারণে ব্রিজটি ব্যবহার করতে পারছেন না চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।

ফলে নিরুপায় হয়ে ব্রিজটির পাশেই বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা।এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। বরং স্থানীদের উল্টো হামলা-মামলার হুমকি দিচ্ছেন স্থানীয় দুই পরিবার।

জানা যায়, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের দল্টা বাজার এলাকায় অবস্থিত এ ব্রিজটি। ২০১২-১৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে এ ব্রিজটি নির্মাণ করা হয়।

ব্রিজ নির্মাণে ব্যয় হয় প্রায় ২০ লাখ টাকা। দল্টা, জাফরনগর ও মানিকপুরসহ ৪ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের দীর্ঘদিনের দাবির পর এ ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর স্থানীয় প্রভাবশালী মনির হোসেন ও হুমায়ুন কবির জোর করে ব্রিজের উত্তর পাশে বাড়ির গেইট করে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়।

পরে স্থানীয়রা বাধ্য হয়ে ব্রিজের পাশ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সাঁকো পারাপার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, চার গ্রামের ৩০ হাজার মানুষের যাতায়াতের সুবিধার জন্য সরকার এ ব্রিজটি নির্মাণ করে। কিন্তু মানুষের চলাচলের পথ বন্ধ করে দেয় স্থানীয় প্রভাবশালী মনির হোসেন ও হুমায়ুন কবির।

এ বিষয়ে প্রতিবাদ করলে মামলা-হামলাসহ নানান ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেয় তারা। তাদের ভয়ে এলাকার কোনো মানুষ মুখ খুলতে সাহস পায় না বলে অভিযোগ করেন স্থানীয়। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। উল্টো হয়রানির শিকার হতে হয়।

এইচজে

আরো পড়ুনযাকাত হিসেবের অাধুনিক পদ্ধতি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ