শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

পাওয়া গেল বিশ্বের ক্ষুদ্রতর প্রাচীন কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  যুক্তরাজ্যের কান্তাব্রিয়া শহরের কেন্ট এলাকায় আঙ্গুলের এক করের সমান পবিত্র কুরআনের একটি ক্ষুদ্র পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গিয়েছে জানা যায়।

এই পাণ্ডুলিপিটি প্রায় ১২০ বছর আগে লেখা হয়েছে। ৪০ বছর পূর্বে এক ব্যক্তি পবিত্র কুরআনের এই ক্ষুদ্র পাণ্ডুলিপিটি ফিন্সবারো পার্কের একটি বইয়ের দোকানে খুঁজে পান।

তখন তিনি এই ক্ষুদ্র পাণ্ডুলিপিটি গাইলস লেন শহরের ক্যানটারবারি এলাকার মসজিদের প্রধান রাশিদ সুহাভানকে হাদিয়া করেন। হাদিয়া করার সময় এই পাণ্ডুলিপিটির মূল্য এবং বয়স সম্পর্কে কেউ অবগত ছিল না।

দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর সম্প্রতি রশিদ সুহাভান উক্ত ক্ষুদ্র পাণ্ডুলিপি লক্ষ করে দেখেন যে, এটি অনেক আগে হাতে লেখা হয়েছে। সকল শব্দ অর্থাৎ ৮৪ হাজার শব্দ হাতে লেখা হয়েছে এবং এটি লেখার জন্য প্রাচীন আরবি অক্ষর ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে তিনি বলেন: আমি সঠিক বলতে পারব না এই পাণ্ডুলিপিটি লিখের জন্য আরবি বর্ণমালার কোন ফ্রন্ট ব্যবহার করা হয়েছে। কারণ বর্তমানে পবিত্র কুরআনের সকল পাণ্ডুলিপিতে স্ট্যান্ডার্ড বর্ণমালাতে লেখা হয়। কিন্তু পূর্বে বিভিন্ন ফ্রন্টে আরবি বর্ণমালা লেখা হত।

বর্তমানে পবিত্র কুরআনের যে সকল পাণ্ডুলিপি রয়েছে সেগুলোর প্রতি পৃষ্ঠায় ১৩ থেকে ১৫টি লাইন রয়েছে। কিন্তু পবিত্র কুরআনের এই ক্ষুদ্র পাণ্ডুলিপির প্রত্যেক পৃষ্ঠায় ১৮টি করে লাইন রয়েছে।

যুক্তরাজ্যে ক্ষুদ্রতর প্রাচীন কুরআনের সন্ধান

এই ক্ষুদ্র পাণ্ডুলিপিটির কভার ছিঁড়ে গিয়েছে এবং পৃষ্ঠাগুলো হলুদ বর্ণের হয়ে গিয়েছে। তবে তিনি এটি সংস্করণ করতে চাচ্ছে না। কারণ তিনি মনে করছেন সংস্করণ করতে গেলে পূর্বের থেকে এর পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এই বইটি শুধুমাত্র ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে পড়া সম্ভব। কারণ এই বইটির অক্ষর অনেক ক্ষুদ্র আকারে লেখা হয়েছে। এমনকি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেও অতি কষ্ট করে এটি পড়তে হয়। কারণ এর প্রতিটি বাক্যের দূরত্ব এতটাই কম যে তা বোঝ অনেক কষ্টকর।

বার্নার্ড কুইরিচ কোম্পানির বই বিক্রেতা অ্যালেক্স ডি এই পাণ্ডুলিপিটির ছবি দেখে ধারণা করেছেন এটির বয়স প্রায় ১২০ বছর হবে। আল ইকনা।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি