বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ভারতে মসজিদ ধসে ৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের উত্তর প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়ে একটি মসজিদ ধসে পড়ে ৪ জন মারা গেছেন। এতে আরও ৫ জন আহত হয়েছেন। খবর সংবাদ সংস্থা এএনআই’র।

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাতে রাজ্যের লখিমপুর খিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এএনআই’র খবরে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। তখন অনেকে ভুডবা গ্রামের মসজিদের ভিতর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সেই মসজিদের খিলান ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন কয়েকজন।

এ ঘটনায়, ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন।নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়।

এদিকে লখিমপুর খিরিতে বেশ কয়েকটি বাড়িও ধসে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

আরও পড়ুন : সরকারকে ১০ দিনের আলটিমেটাম মাদরাসা শিক্ষকদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ