বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


‘দেওবন্দ আন্দোলন’ স্থগিতে মিশ্র প্রতিক্রিয়া; আলেমদের অভিমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফকের সিলেবাস থেকে মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. লিখিত ‘দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান’ নামক বইটি স্থগিত করার ঘোষণায় আলোচনা চলছে সর্বত্র। সোশ্যাল মিডিয়ায়ও পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করছেন বহু তরুণ, শিক্ষার্থী।

জানা যায়, বেফাকের সিলেবাস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বইটিতে তথ্যগত ভুল রয়েছে এমন অভিযোগ এনে এর স্থলে ‘তারিখে দারুল উলুম দেওবন্দ’ নামের আরেকটি উর্দু বই সিলেবাসে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।

মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া লিখিত বইটি ১৯৯৮ সাল থেকে কওমি মাদরাসার ফজিলত শ্রেণিতে পড়ানো হচ্ছি। সে সময় তিনি বেফাকের সহকারী মহাসচিব ছিলেন। গতবছর তার ইন্তেকাল হয়।

বইটি সিলেবাস থেকে পরিবর্তনের ফলে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই এ পরিবর্তনকে ভালো চোখে দেখেননি। তাদের অভিমত ২০ বছর ধরে পড়ানো একটা বইয়ে হাঠাৎ করে তথ্য ভুলের অভিযোগ এনে তা সরিয়ে ফেলার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

তবে অনেকেই এ সিদ্ধান্তের পক্ষাবলম্বন করে বলেছেন, বইটি অনেক কঠিন করে লেখায় শিক্ষার্থীদের বুঝতে সমস্যা হতো। এ কারণে পরিবর্তন জরুরি ছিল। তারা বলছেন, শিক্ষার্থীদের এমন অভিযোগের ফলেই মুরব্বিরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তবে বইটি বেফাকে অন্তর্ভুক্ত করার বিষয়েও পাওয়া গেছে ভিন্নরকম তথ্য। এ বইটি সিলেবাসভুক্ত হওয়ার আগে একই নামে একই ইতিহাসের আরেকটি ভিন্ন বই পড়ানো হতো। সেটি ড. মাওলানা মুশতাক আহমদের। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ড. মাওলানা মুশতাক আহমদের বই বাতিল করে মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়া’র বই অন্তর্ভুক্ত করা হয়। এটিও আসছে আলোচনায়।

ইনস্টল করুন ইসলামী যিন্দেগী

বিষয়গুলো বোদ্ধাজনরা কিভাবে দেখছেন জানার জন্য যোগাযোগ করা হয় বিদগ্ধ ইসলামি লেখক ও গবেষেক মাওলানা উবাইদুর রহমান নদভির সঙ্গে। বইটির স্থগিত হওয়া বিষয়ে তিনি বলেন, সিলেবাসে পরিবর্তন পরিবর্ধন হতে পারে। মুরব্বিরা চাইলে সেটা করতে পারেন।

তিনি বলেন, কোন বই রাখা বা বাদ দেয়ার বিষয়ে বেফাকের অধিকার রয়েছে। বেফাক কারো একক সম্পদ বা প্রতিষ্ঠান নয়। বরং এটা জাতীয় ইলমি প্রতিষ্ঠান। তারা ভালোর জন্যও যদি কোন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তার কারণটা সবার সামনে স্পষ্ট থাকা দরকার। বেফাক কোন সিদ্ধান্ত নিলে সে ব