বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

৬ দফা দাবিতে শিক্ষা প্রতিমন্ত্রীকে মাদরাসা শিক্ষকদের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর কাছে স্মারকলিপি দিয়েছে মাদরাসা শিক্ষকগণ।

মঙ্গলার (২২ মে) সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেন। প্রতিমন্ত্রী তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

স্মারকলিপির প্রথম দফায় বলা হয়, সব সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকে ২০১৮ খ্রিস্টাব্দের জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের করতে হবে।

দ্বিতীয় দফা দাবিতে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষকদের সমান বেতন স্কেলের দিতে হবে। তৃতীয় দফাতে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষার্থীদের মত উপবৃত্তি দিতে হবে।

চতুর্থ দফাতে সব সংযুক্ত ইবতেদায়ি মাদরাসাকে আলাদা করে পৃথক ভবন নির্মাণ করতে হবে। পঞ্চম দফাতে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ এবং ষষ্ঠ দফাতে পদোন্নতির দাবি করা হয়।

দাবির বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী শিক্ষক নেতাদের বলেন, সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক ও প্রাথমিক শিক্ষকদের মধ্যে বিরাজমান বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ এবং সংযুক্ত ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তি চালুর ব্যাপারে শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

সারাদেশে ১ হাজার ১০ টি ইবতেদায়ি মাদরাসা করবে ইসলামিক ফাউন্ডেশন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ