বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন

* শরীরে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোন কারণ ছাড়া রমজানের রোজা রেখে ইচ্ছাকৃত ভেঙে ফেললে তার উপর কাজা ও কাফফারা ওয়াজিব হবে। কিতাবুল ফিকহ ১/৯০৬

* রমজানের রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ধূমপান করলে রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। রদ্দুল মুহতার ২/৩৯৫

* রোজা রেখে খাবার বা খাবার জাতীয় কোনো জিনিস বা ওষুধ শরয়ি নিতান্ত ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে আহার করলে রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা ওয়াজিব হবে। কিতাবুল ফিকহ ১/৫৩০

* সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সঙ্গম করলে স্বামী-স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে। উভয়ের উপর কাজা ও কাফফারা ওয়াজিব হবে। ফতোয়া দারুল উলুম ৬/৪৩৯

বি.দ্র. যদি স্ত্রীর সঙ্গে জোরপূর্বক সহবাস করে তাহলে স্ত্রীর উপর শুধু রোজা কাজা আদায় করা ওয়াজিব। কাফফারা ওয়াজিব হবে না। ফতোয়া দারুল উলুম ৬/৪৩৯

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ