বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

পাকিস্তানে ভায়াবহ দাবদাহ; ৬৫ জনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত তিনদিনে পাকিস্তানের করাচি শহরে ভয়াবহ দাবদাহে অন্তত ৬৫ জন মারা গেছে। দাবদাহ অব্যাহত থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সামাজিক সংস্থা এধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল এধি জানিয়েছেন, দুটি মর্গে ১৬০টি মৃতদেহ এসেছে যার মধ্যে কমপক্ষে ৬০ জন মারা গেছে দাবদাহে। তিনি জানান, করাচির কোরাঙ্গি মর্গে সাধারণত প্রতিদিন ছয় থেকে সাতটি মৃতদেহ আসে; সেখানে গত কয়েকদিনে ২০ থেকে ২৫টি করে লাশ আসছে।

এছাড়া সোহরাব গোথ মর্গে লাশ আসার পরিমাণ দ্বিগুণ হয়েছে। দাবদাহ শুরুর পর সেখানে প্রতিদিন লাশ আসছে অন্তত ৪০টি।

দাবদাহে মারা গেছে ১৬ থেকে ৭৮ বছরের লোকজন এবং এর মধ্যে নারী-পুরুষ সবই আছে। দাবদাহ বিরাজমান থাকা অবস্থায় লোকজনকে ভরদুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন ফয়সাল এধি। তিনি বলেন, যেসব লোক মারা গেছে তাদের বেশিরভাগই রোজা ছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে- আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো করাচিতে দাবদাহ অব্যাহত থাকবে এবং আজ সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ