বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ইউলুপ নির্মাণ করা হবে কুমিল্লা বিশ্বরোডে: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যানজট নিরসনে দ্রুতসময়ে ‘ইউলুপ’ নির্মাণ করা হবে। এটি নির্মাণ হলে বৃহত্তর নোয়াখালী এবং চাঁদপুর ও কুমিল্লার লাখো মানুষ যাতায়াতে উপকৃত হবে বললেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, এটি শুধু স্থানীয় দাবি নয়, এই দাবি এই অঞ্চলের লাখ লাখ মানুষের। তাই এখানে ইউলুপ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের ব্যাপারে সেতুমন্ত্রী এবং সড়ক ও জনপদ বিভাগের সচিবের সঙ্গে কথা হয়েছে।

তারা সহসাই একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রেরণ করবেন। এটি বিশ্বের উন্নত দেশের দৃষ্টিনন্দন ইউলুপের আদলে নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা মানেই দেশকে সব ক্ষেত্রে এগিয়ে নেয়া। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক।

কুমিল্লা-নোয়াখালী সড়কটি ফোরলেন মহাসড়কে রূপান্তরের কাজ সহসা শুরু হয়ে যাবে। এছাড়া কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কাজও শুরু করা হবে।

আরো পড়ুন- মাদারীপুরের রাজৈরে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গণমিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ