বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সিরাজগঞ্জ ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) সকালে এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৯টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক গুপীন্দ্রনাথ সরকার (৪৫) ও তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের দুলাল আহম্মেদের ছেলে সোহাগ (২৮) ও একই উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০)।

আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঢাকা থেকে মামুন এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাওয়ার পথে খালকুলায় একটি পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে।

এদিকে শেরপুরে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে খোকা মিয়া ও বাবর আলী নামে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শহরের কান্দাপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

আরো পড়ুন- রমজানের শুরুতে যে আমল করতেন আল্লামা কাশ্মীরি রহ.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ