বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বাবার লাশ দেখে মৃত্যুর কোলে ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবার মৃত্যুর সংবাদ শুনে শোকে পাথর হয়ে কিছুক্ষণের মধ্যে মৃত্যুকোলে ঢলে পড়েন ছেলে।

বাবার মৃত্যুতে পরিবার শোকাহত হতে না হতেই মৃত্যু হলো ছেলেরও। এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামে এ ঘটনা ঘটে রোববার। বাবা আব্দুল করিম ও তার ছেলে আনোয়ারুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আব্দুল করিম স্ট্রোক করে মারা যান। তার বড় ছেলে ঢাকা থেকে ফিরে বাবার লাশ দেখে স্ট্রোক করে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাকে দ্রুত রংপুর মেডিকেলে পাঠানো  হলেও রাতের দিকে হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের লোকজন।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা