বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

এসএসসির ফলাফল পূনঃনিরীক্ষণের আবেদন ৬৩ হাজার ৪০০ শিক্ষার্থীর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৬মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তখনই অনেক শিক্ষার্থী ফলফলে অসন্তুষ্টি প্রকাশ করেন।  ঢাকা শিক্ষা বোর্ডে প্রায় সাড়ে ৬৩ হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার ফলাফল পূনঃর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানান, এরই ধারাবাহিকতায় ফল প্রাপ্ত শিক্ষার্থীরা এক লাখ ৪১ হাজারের বেশি উত্তরপত্রের নম্বর পরিবর্তন চেয়ে আবেদন করেছেন।

তিনি বলেন, গত ৬ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দিন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ১৩ মে পর্যন্ত চলে এ কার্যক্রম। এবার এসএসসি পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ৬৩ হাজার ৪০০ জন পরীক্ষার্থী। নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

এ বছর পাশের হার কমে যাওয়ায় গত বছরের চাইতে পুনঃনিরীক্ষণের আবেদন বেশি এসেছে। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, প্রতি বছর এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা বাড়ছে।

গত বছর এ সংখ্যা ছিল ৫৫ হাজার ৩৩০ জন। এ বছর তা বেড়ে ৬৩ হাজার ৪০০ জন হয়েছে। গতবারের চেয়ে এবার পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়েছে ৮০৩০টি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ