বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

কোটা প্রজ্ঞাপনের দাবিতে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শিক্ষার্থীদের দেয়া আল্টিমেটাম অনুযায়ী গতকাল প্রজ্ঞাপন না হওয়ায় এ কর্মসূচিতে যাচ্ছে তারা।

এই সময় সকল ক্লাস, পরীক্ষাও বর্জন করবে বলে ঘোষণা দেয়।

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ৩২ দিন পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমাদের সঙ্গে সরকার ওয়াদা করেছে ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন হবে। কিন্তু সেই প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচিতে যাচ্ছি।

প্রজ্ঞাপন জারি হলে কোনো ছাত্র আর রাজপথে থাকবে না বলেও জানান নুরু।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ।

‘কোটা আন্দোলনে নেতৃত্ব দেয়া অধিকাংশই ছাত্রশিবিরের’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ