বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইমাম সমিতির র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার সকাল ১১টায় ‘আহলান ছাহলান, মাহে রমজান’, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’ শ্লোগান নিয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে বর্ণাঢ্য র‌্যালি করেছে ইমাম সমিতি।

নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে মহানগর ইমাম সমিতির ব্যানারে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম স্বাভাবিক রাখার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা নুরুল খলিফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মো. সুলতান, মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক এইচ. এম. মাহমুদুল হাসান আনসারী, মাওলানা মো. ফিরোজী, মাওলানা কেরামত আলী কাদরী প্রমুখ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ