বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ঢাকা সেনানিবাসে ২৭ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রোববার সকালে ঢাকা সেনা নিবাসে ২৭ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মতৎপরতা ও আওয়ামী লীগ সরকারের অবদান বিষয়ে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে, সেই সুনাম ধরে রাখতে তাদের কাজ করে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আওয়ামী লীগ সরকার দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসে। ১৯৯৬ সালে জনগণ ভোট দিয়েছিল বলে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়। আর আমরা সরকারে আসার পর থেকেই সেনাবাহীনির কিভাবে উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিক করা যায় সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিই এবং তা কার্যকর করা হয়।

‘বঙ্গবন্ধু যে নীতিমালা দিয়ে গিয়েছিলেন, সেই নীতিমালা অনুসারে স্বস্ত্রবাহিনীকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রনয়ণ করা হয়।’

বাংলাদেশ বর্তমানে দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টারসহ দেশের বিভিন্ন সেনানিবাসের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

পাকিস্তান ছেড়ে পালাতে পারলেন না মার্কিন কূটনীতিক
‘ইসরায়েলি বাহিনীর হামলায় ১১ ইরানি ও ৬ সিরিয়ান সেনা নিহত’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ