বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

ছুটির দিনেও ৩৫ কিলোমিটারের পরিবহন জট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফেনীর মুহুরীগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিত্য এ জটে পড়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের। যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও।

বৃহস্পতিবার (১০ মে) সকালে তৈরি হওয়া যানজট ভোরের দিকে কিছুটা কমলেও, শুক্রবার (১১ মে) সকাল থেকে তা আরো প্রকট আকার ধারণ করে।

পরিবহন চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের ফেনী অংশ পার হতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘণ্টা। অথচ স্বাভাবিক সময়ে এ রাস্তাটুকু পার হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট।

শাহ আলম নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, সকাল ৮টা থেমে মহাসড়কের এ অংশে আটকে আছেন তিনি। ফতেহপুর থেকে লালপোল পর্যন্ত আসতে সময় লেগেছে ৫ ঘণ্টারও বেশি সময়।

সংশ্লিষ্টদের অভিযোগ, ফেনীর ফতেহপুর এলাকার রেলওয়ে ক্রসিংয়ের ওভারপাস নির্মাণ কাজের কারণেই তৈরি হচ্ছে এ যানজট। পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ের ওভারপাস নির্মাণ কাজ শুরুর আগে দুইপাশে বাইপাস নির্মাণ করার বিধান থাকলেও শুধু একপাশে তা রয়েছে।

সেই পাশ ও প্রায় ৬০০ মিটার সড়ক খানাখন্দে ভরা, যা যান চলাচলের অনুপযোগী। এই ৬০০ মিটারের জন্য মহাসড়কের ৩৫ থেকে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট লেগেই থাকে।

অপরদিকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরাতন সড়ক দেওয়ানগঞ্জ হয়ে ট্রাংক রোড দিকে চট্টগ্রামমুখি সড়কটিরও নির্মাণ কাজ চলছে। দেওয়ানগঞ্জ, বিসিক সড়ক, শহীদ মেজর সালাউদ্দিন সড়কেরও বেহাল দশা। যার ফলে মহাসড়ক পার করতেই ব্যয় হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জানান, একেতো ফতেহপুরের ওভারপাসের নির্মাণ কাজ, এর সঙ্গে টানা বৃষ্টিতে রাস্তায় খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যাতে

নিখোঁজের তিনদিন পর মাদরাসা কেরানির মরদেহ উদ্ধার
নীলফামারীতে কালবৈশাখী তাণ্ডব : নিহত ৭ আহত অন্তত ৫০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ