বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জশনে জুলুসের র‌্যালি নিয়ে মন্তব্য করায় ২ আলেমের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জসনে জুলুসের র‌্যালি নিয়ে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে এমন অভিযোগ এনে দুই আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আওয়াল এবং মাওলানা জাকির হোসেন কাসেমী।

ইসলামী ছাত্রসেনার নারায়ণগঞ্জ সভাপতি রাহাত হাসান রাব্বি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

আইনজীবী এএমএ একরামুল হক মিডিয়াকে জানান, গত ২৩ মার্চ বন্দরের একটি ওয়াজ মহফিলে জশনে জুলুসের র‌্যালি নিয়ে বিরূপ মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ আনা হয়।

বিচারক অভিযোগটি আমলে নিয়ে বন্দর থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

‘তারাবির রাকাত সংখ্যা নিয়ে কোনো বিতর্ক উচিৎ নয়’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ