বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাবি শিক্ষক হত্যায় ফাঁসি ২ জনের, যাবজ্জীবন দণ্ড ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসি এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মে) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও বগুড়ার মাসকাওয়াত হোসেন সাকিব ওরফে আবদুল্লাহ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমতুল্লাহ এবং খুনীদের আশ্রয়দাতা নগরীর উপকণ্ঠ পবা উপজেলার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস সাত্তার ও তার কলেজ পড়ুয়া ছেলে রিপন আলী। তাদের মধ্যে শরিফুল পলাতক রয়েছেন।

আর জামিনে ছিলেন আব্দুস সাত্তার। বাকি তিন আসামিকে দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আরো পড়ুন- ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মক্কা-মদিনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ