বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

৭ মে হাটহাজারীতে বেফাকের কেন্দ্রীয় আমেলার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৭ মে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় আমেলার বৈঠক আহবান করা হয়েছে। চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আল্লামা আহমদ শফীর অংশগ্রহণ নিশ্চিত করতেই হাটহাজারীতে এ বৈঠক আহবান করা হয়েছে বলে জানিয়েছে বেফাকসূত্র।

সোমবারের এ বৈঠকে আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে একত্র হবেন নবগঠিত আমেলার সদস্যগণ।

ইতোমধ্যে আমেলার সব সদস্যের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে।

বৈঠকে গত কাউন্সিলের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সদ্য সমাপ্ত বেফাক পরীক্ষা ও তার ফলাফল পর্যালোচনা, নতুন শিক্ষাবর্ষের কর্মপদ্ধতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এটি একটি নিয়মতান্ত্রিক কাউন্সিল। বিশেষ কোনো এজেন্ডা নেই।

তবে আমেলার অবশিষ্ট পদগুলো এ বৈঠকে পূর্ণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

সমঝোতার চেষ্টা তাবলীগের দুই পক্ষকে; কাকরাইলে জুমা পড়ালেন মাওলানা যুবায়ের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ