বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

মাকে খুন করে ছেলের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার দৌলতখান উপজেলায় মাকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় ছেলে মো. করিম (২৫)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরখলিয়া ইউনিয়নের মির্ধারহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

করিম ওই গ্রামের মৃত আবদুল কুদ্দুস মৌলভীর ছেলে। সে বুকল বেগমের একমাত্র ছেলে। পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিন জানান, আব্দুল কুদ্দুস মৌলভী একজন শিক্ষক ছিলেন। তিনি চার বছর আগে মারা যান। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। করিম ও তার মা একই ঘরে থাকতেন। সম্প্রতি করিম বাড়ি বিক্রি করে দেয়ার জন্য মাকে প্রস্তাব দেয়। কিন্তু মা রাজি হচ্ছিলেন না।

সন্ধ্যায় ওই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মা বকুল বেগমকে ছুরি দিয়ে গলা কেটে করে হত্যা করে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

করিম বিবাহিত হলেও ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। এদিকে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। হঠাৎ ওই বাড়ি ছেড়ে করিম চরফ্যাশনে সপরিবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলেও স্থানীয়রা জানান।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান, গলাকাটা অবস্থায় বকুল বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তার ছেলে করিমের বুকেও জখম রয়েছে। তাকে দ্রুত ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ