বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

শান্তি ফিরলো ব্রাহ্মণবাড়িয়া তাবলিগের মারকাজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার তাবলিগের মারকাজে হট্টগোল  হাতাহাতির ঘটনায় আজ দুপুর ২টার দিকে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ায় আলেম ওলামা, জেলা শুরা ও প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বুধবার মারকাজ থেকে বহিষ্কার হওয়া নিজামুদ্দীনপন্থী আলেম মাওলানা আনিসুল হক তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাবলিগের দু পক্ষের মাঝে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

জামিয়া ইউনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশেকে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদরাসার পরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ, মাওলানা আবদুর রহিম, মুফতি শামসুল হকসহ অনেকে।

প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি, ওসি ও সহকারী এসপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তাবলিগের শুরা সদস্যগণ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার তাবলিগ মারকাযে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল  হাতাহাতিসহ ব্যাপক উত্তেজনা দেখা দিলে প্রশাসনের বৈঠকে তিনজন শুরার মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সাময়িকভাবে মাওলানা আনিসুল হককে বহিস্কার করা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া মারকাযে উত্তেজনা: বহিস্কার ১

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ