বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ছাড়া পাওয়া নেতার অভ্যর্থনায় আসা বিএনপির ৩ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কারাগার থেকে মুক্তি পাওয়া এব নেতাকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির ৩ নেতা আটক হয়েছেন। মাদারীপুরের কালকিনিতে  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের সঙ্গে দেখা করতে এলে তার নিজ বাড়ি থেকে ওই ৩ নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইসমাইল হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন ও গোপালপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সদ্য কারামুক্ত বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার তার নির্বাচনী এলাকায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় খোকন তালুকদারের গ্রামের বাড়ি ডাসারে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ওই তিন নেতা। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ওই তিন নেতাদের আটক করে।

কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, আমি জেল থেকে মুক্তি পেয়ে আমার নিজ বাড়িতে বাবা-মা এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে এলে পুলিশ আমাদের হয়রানি করে। এবং আমাদের তিন নেতাকে আটক করেছে। ঘটনাটি দুঃখজনক।

এ ব্যাপারে ডাসার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসিরউদ্দিন বলেন, তাদের তিনজনকে কেন্দ্রীয় নেতার বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

এসএস

আরো পড়ুন : ‘রমজানে কেউ পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ