বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

শেরপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের র‌্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে শেরপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে শহরের খরমপুর মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন শেরপুর জেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি হাকীম মুহাম্মাদ আব্দুর রব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় শ্রমিক ব়্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি, হাফেজ মাওলানা ফারুক আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত শেরপুর- ১ আসনের এমপি প্রার্থী, অ্যাডভোকেট মতিউর রহমান।

শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ি আসনের এমপি প্রার্থী মাওলানা নূর ইসলাম। শেরপুর-৩ শ্রীবরদী ও ঝিনাইগাতি আসনের এমপি প্রার্থী হাফেজ আনিছুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ