বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাসহ দুই মেয়ের মরদেহ ঘরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের বাংলা কলেজের পাশের সি টাইপ সরকারি কোয়ার্টারের একটি বাসা থেকে মাসহ দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কোষাধ্যক্ষ জেসমিন আকতার, তার দ্বিতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে হাবিবা তাসনিম হিমি (৮) ও ছোট মেয়ে আবিদা তাসনিম হানি (৪)।

সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কোয়ার্টারের ১৩৪নং ভবনের চারতলার বাসায় এ ঘটনা ঘটে।

জেসমিন আকতারের স্বামীর নাম হাসিবুল ইসলাম। তিনি জাতীয় সংসদ ভবনের অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ ড্রাফটম্যান বলে জানা গেছে।

পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সিনিয়র এসি জাহাঙ্গীর আলম নিহত নারীর স্বামীর বরাত দিয়ে জানান, স্বামী দরজার ভেতর থেকে লক করা দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পান।

তিনি আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন- কাউন্ট-ডাউন শুরু করলো বঙ্গবন্ধু স্যাটেলাইট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ