বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বরের মাইক্রোবাস থেকে কনে ছিনতাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছিনতাই হয় টাকা-পয়সা, গহনা বা মূলবান সম্পদ। কিন্তু কনে কিভাবে ছিনতাই হল! শুনতেই অবাক লাগবে। সিনেমার দৃশ্যের মতো এমনটাই ঘটেছে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায়।

বিয়ে করে গাড়িতে কনেকে নিয়ে বাসায় ফিরছিলেন বর। তখনই সেই গাড়ি থেকে কনেকে তুলে নিয়ে যায় একদল যুবক।

গতকাল শুক্রবার দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটে সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, পূর্ব মোল্লারটেক এলাকার মৃত মতিন মিয়ার মেয়ে এইচএসি পরীক্ষার্থী তানিয়া আক্তারের সঙ্গে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন।

পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে করে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল হামলাকারী। তারা গাড়িটি ভাঙচুর করে এবং কনেকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু নামে এক তরুণ।

এ ঘটনার পর এলাকাবাসীর কেউ কেউ বলছেন প্রেমঘটিত কারণেই এমনটা ঘটতে পারে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ