বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

চট্টগ্রামে ১৪দফা বাস্তবায়নে গার্মেন্টস শ্রমিক অান্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (২৭ এপ্রিল) নগরীর ইপিজেড চত্বরে ইসলামী গার্মেন্টস শ্রমিক অান্দোলন চট্টগ্রাম মহানগর দক্ষিনের অায়োজনে শ্রমিকদের ১৪ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক অালহাজ্ব জান্নাতুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, এদেশের মালিকরা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অাঙ্গুল ফুলে কলাগাছ নয়; বটগাছও হয়েছে। শ্রমিকরা শ্রমিকই থেকে গেছে।

তিনি আরো বলেন, সরকারের উচিৎ গার্মেন্টস শ্রমিকদের সুবিধার্থে ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অালাদা মন্ত্রণালয় গঠন করা।

ইসলামী গার্মেন্টস শ্রমিক অান্দোলন চট্টগ্রাম মহানগর দক্ষিণের শ্রমিক নেতা মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী অান্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, গার্মেন্টস শ্রমিকদের অান্দোলন কোন রাজনৈতিক দলের অান্দোলন নয়। এটা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অান্দোলন।

তিনি অারো বলেন, মালিক শ্রমিক ভাই ভাই; কিন্তু মালিকরা শ্রমিকদের সাথে এমন এমন জঘন্য অাচরণ করে, যা কখনোই মেনে নেওয়া যায় না।

গার্মেন্টস শ্রমিকদের ১৪ দফা দাবীগুলো হলো- ১.গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬.০০০/- (ষোলহাজার) টাকা অবিলম্বে নির্ধারন করতে হবে।

২.সকল গার্মেন্টস শ্রমিকদের অাবাসিক বাসস্থান দিতে হবে। ৩. ২০০৬ সালের তৈরিকৃত অাইন বাতিল করে কুরঅান সুন্নাহ ভিত্তিক অাইন করতে হবে।

৪.সকল গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে রেশনের ব্যবস্থা চালু করতে হবে। ৫.গার্মেন্টসে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বেতনসহ অাইন অনুযায়ী ছুটি ও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

৬.নারী শ্রমিকদের শিশু সন্তানদের লালন-পালনের জন্য চাইন্ড কেয়ারের ব্যবস্থা করতে হবে। ৭.গার্মেন্টস শিল্পের জন্য অালাদা গার্মেন্টস মন্ত্রণালয় করতে হবে।

৮.গার্মেন্টস শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষার ব্যয় অর্ধেকে নামিয়ে আনতে হবে। ৯.গার্মেন্টস শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ১০.সকল সোয়েটার কারখানার শ্রমিকদের 'মজুরি বোর্ডের' অর্ন্তভূক্ত করতে হবে, ইত্যাদি।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মোস্তাক অাহমেদ, নগর শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা. ইবরাহীম খলিল, মুহাম্মাদ হারুন অর রশীদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ