বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় রংপুরে প্রসূতিসহ ৩জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের তারাগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ হাফিজুল ইসলাম জানান, ঢাকা-রংপুর মহাসড়কে নীলফামারীর সৈয়দপুর থেকে একটি অ্যাম্বুলেন্স প্রসূতিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল পথে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে। আহত ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুর থেকে একটি অ্যাম্বুলেন্স প্রসূতিকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই প্রসূতিসহ তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ