বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

সিলেটে মশার হাত থেকে রক্ষা পেতে মশারি নিয়ে অভিনব শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা নামের দুটি সংগঠন গতকাল মশামুক্ত সিলেট নগর গড়ে তুলতে ও মশা নিধনের দাবিতে মশারি নিয়ে অভিনব শোভাযাত্রা বের করে।এ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে দেখা যায়।

শোভাযাত্রাটি সকাল সোয়া ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশারি নিয়ে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিটি করপোরেশন প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত করে।

সভায় বক্তারা বলেন, সিলেটে দিন দিন মশার উত্পাত বাড়ছে। সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম অনেকটা লোক দেখানো। এ অবস্থায় সিলেটের সচেতন মানুষজন রাজপথে নেমে এসেছেন। তাঁরা মেয়রের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে মশক মুক্ত সিলেট নগর ঘোষণার দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানানো হয়।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ