বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

মহিষাশুড়া ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক শাহিন।

তিনি পেয়েছেন ৯২০০ ভোট। তার নিকটতম প্রার্থী ৩০০০ ভোট পেয়েছেন মো. আলমগীর ভূঁইয়া। তিনি আনারস প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেছেন।

এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী মুফতি কাউসার আহমদ। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ২০০০ ভোট।

চতুর্থ অবস্থানে রয়েছে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১৫০০।

নরসিংদীর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আজিজ জানান, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহিষাশুড়ায়।

তাতে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এনামুল হক শাহিন। তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তবে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বাকি ৩ প্রার্থীই ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেন।

এই ইউনিয়নে মোট ১১টি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা ২৫০৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২৬৩৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ১২৪৪১ জন।

গাজীপুরে হেফাজতের ভোট নিয়ে শঙ্কায় বিএনপি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ