বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‌্যাবের হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে সাড়ে ৪শ’ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে উপজেলার বারঘরিয়া থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব- ১৪ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত । গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন- এবার ডিআইজি মিজানের বিরুদ্ধে সংবাদ পাঠিকার অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ