বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মারকাজুত তানজিলের পাগড়ি প্রদান অনুষ্ঠান ২৬ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শনির আখড়ায় অবস্থিত প্রসিদ্ধ হিফজ মাদরাসা মারকাজুত তানজিল আল ইসলামিয়ার পাগড়ি সম্মাননা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল বৃহস্পতিবার।

মহতি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এছাড়াও অনেক উলামায়ে কেরাম এতে আলোচনা পেশ করবেন।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় শুরু হবে অনুষ্ঠান। এতে মাদরাসার ছাত্র শিক্ষকসহ অভিভাবকবৃন্ধ এবং এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন।

 

মারকাজুত তানজিল আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কাতার প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম।

পরিচ্ছিন্ন নিরিবিলি পরিবেশে গড়ে তোলা মাদরাসাটি ইতোমধ্যেই হিফজের জন্য সুনাম কুড়িয়েছে।

কারি মাওলানা সাইফুল ইসলাম বৃহস্পতিবারের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। প্রয়োজনীয় যোগাযোগ: 01718918027

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ