বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের

মাদারীপুরে শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ওই পরীক্ষা চলালীন শহরের দুটি বাসায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় প্রশ্নফাঁস চক্রের কাছ থেকে ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল উদ্ধার করা হয়।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব বলেন, বৃহস্পতিবার থেকেই আমরা এই চক্রটির বিষয়ে অবগত হয়ে তাদের গতিবিধি নজরদারিতে রেখেছিলাম।

তিনি বলেন, পরে শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে তাদের সরবরাহ করা প্রশ্নপত্রের সাথে হুবহু তার মিল পাওয়া গেলে আমরা গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে শহরের পাঠককান্দি এলাকার দুটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন প্রশ্নফাঁস চক্রের সদস্যকে গ্রেফতার করি এবং তাদের সাথে থাকা বিভিন্ন ইলেকট্রনিকট মালামলা উদ্ধার করি।

সুমন কুমার বলেন, তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা সারাদেশের প্রশ্নফাস চক্রকে ধরার চেষ্টা করবো।

আরো পড়ুন- তসলিমা-সুপ্রীতিদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ