বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

তাবলিগের সঙ্কট নিরসনে রাতে মিরপুরে জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: তাবলিগ জামাতের চলমান সঙ্কট ও বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ ইস্যুতে বৃহত্তর মিরপুরের তাবলিগি সাথীদের সাথে আলোচনা বসবেন দাওয়াতুল হক বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল ও জামিয়া রাহমানিয়ার (আলী এন্ড নূর) শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক।

মিরপুর ৬ নং সেক্টরের বায়তুল ফালাহ মসজিদ মাদরাসা কমপ্লেক্সে আজ বাদ এশা তাবলিগের সঙ্কট নিরসন বিষয়ে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মসজিদের দায়িত্বশীল মাওলানা মাহমুদ হাসান।

তাবলিগি এ বৈঠকে জামেউল উলুম মিরপুর-১৪ এর প্রিন্সিপাল আবুল বাশার নুমানী, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, আরজাবাদ মাদরাসার মুহতামিম বাহাউদ্দীন জাকারিয়াসহ মিরপুরের প্রথম সারির ওলামায়ে কেরাম অংশ নিবেন।

এছাড়া মিরপুর তাবলিগ মারকাজের উর্ধ্বতন দায়িত্বশীলগণসহ তাবলিগে অংশগ্রহণকারী সাথীরা ইসলাহি সম্মেলনে অংশ নিবেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দাওয়াত ও তাবলীগের নীতি ও আদর্শ (১)

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ