বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদরাসাতুল আসআদে ইসলাহী মজলিস ও গজল অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ীর পাশে সানারপার এলাকায় অবস্থিত মাদরাসাতুল আসআদ আল ইসলামিয়ায় আজ ইসলাহী মজলিস ও গজল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাদ জুমা অনুষ্ঠিত হবে ইসলাহী মজলিস ও গজল অনুষ্ঠান। এতে বরেণ্য উলামায়ে কেরামসহ উপস্থিত থাকবেন কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া শরইয়াহ মালিবাগ ও জামিআতুল আসআদ এর সিনিয়র মুহাদ্দিস মুফতী হাফিজুদ্দীন।

প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থাকবেন মুফাফসিরে কুরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

এছাড়াও মাওলানা আবু তাহের আল মাদানী, মাওলানা আলীম উল্লাহ, মাওলানা মোবারক করিম, মাওলানা আতাউল করিম মাকসুদ, মাওলানা হারিস উদ্দীন, মুফতি ইসমাইল হোসাইন সিরাজী, মাওলানা মানসুরুল হানাস নুরী, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আবুল বাশার, মুফতি আবদুল্লাহ মাদানীসহ অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান উদ্বোধন করবেন কলরবের পরিচালক রশিদ আহমদ ফেরদাউস। সভাপতিত্ব করবেন মুহাম্মদ আবদুল খালেক, পরিসংখ্যান মন্ত্রণালয়।

অনুষ্ঠানে কেরাত পরিবেশন করবেন হাফেজ কারী বারাকাত আহমেদ ও হাফেজ আবু রায়হান।

কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন।

অনুষ্ঠানে আশপাশের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও কলরব শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মুফতি সাঈদ আহমাদ।

অনুষ্ঠান পরিচালনা করবেন মাওলানা জাফর আহমদ রাবী ও এম. এম. মাসুম বিল্লাহ।

সঙ্গীত থেকে ওয়াজের মাঠে জনপ্রিয় হয়ে উঠা তিন তরুণ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ