শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

কোটা বিষয়ে তারেকের টেলিফোন (অডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোটা বিষয়ে টেলিফোনে নিজের মতামত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুদিন দেশের বাইরে থাকা বিএপির সিনিয়র এ নেতা গত মঙ্গলবার টেলিফোনে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনকে আরো সুসংগঠিত আকারে সমর্থন দেয়ার পরামর্শ দেন।

গতকাল বুধবার ইউটিউবে আপলোড হওয়া এক রেকর্ডেড অডিও ক্লিপে তারেক রহমানের এ কথোপকথন প্রকাশ পায়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদকে তিনি এ পরামর্শ দেন।

টেলিফোনে কথা বলার সময় অধ্যাপ মামুনকে তিনি বলেন, ছেলেপেলেরা যে আন্দোলন করছে সেটা যৌক্তিক। আওয়ামিলীগ দেশের কোটা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিল। তাই শিক্ষার্থীরা এ আন্দোলন করছে। আমার মনে হয় তাদের এ দাবি যৌক্তিক। এ আন্দোলনকে সাদা দলের পক্ষ থেকে অর্গানাইজড ওয়েতে সাপোর্ট করা দরকার।

ইউডিউবে ভাইরাল হওয়া কথোপকথনের সত্যতা স্বীকার করে অধ্যাপক মামুন জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক অধিকার চেয়ে যে আন্দোলন করছে এতে সাদা দলের সমর্থন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ঢাবির ভিসিসহ সারাদেশের শিক্ষিত সমাজ তাদের এ আন্দোলনকে সমর্থন করেছেন। ব্যক্তিগতভাবে তাই আমিও তাদের এ আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

 

নিচে কথোপকথনের অডিও লিঙ্ক দেয়া হলো :


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ