বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘পড়ালেখার পাশাপাশি বিশুদ্ধ বলা ও লেখালেখির যোগ্যতাও অর্জন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: পড়ালেখার মৌলিক যোগ্যতা অর্জনের পাশাপাশি বিশুদ্ধ কথা বলা ও লেখালেখির যোগ্যতাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড দাওয়াহ’র পরিচালক মাওলানা শরীফ মুহাম্মদ

আজ বুধবার পড়ন্ত বিকালে ময়মনসিংহের মুক্তাগাছায় জামিয়া আরাবিয়া মিছবাহুল উলুম লক্ষীখোলা মাদরাসায় ছাত্রদের তরবিয়তি বৈঠকে মাওলানা শরীফ মুহাম্মদ এ আহবান জানান।

জামিয়া আরাবিয়া মিছবাহুল উলুম লক্ষীখোলা মাদরাসার প্রিন্সিপাল লেখক, গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মাওলানা শরীফ মুহাম্মদ আরো বলেন, তালেবে ইলম যদি যথাযথভাবে সময়ের মূল্য দেয় তাহলে পূরণ হবে আগামীর শূন্যস্থান৷ দীনি কাজে নানামুখী শূন্যতা পূরণে তালেবে ইলমকে  অবশ্যই সময়কে গুরুত্ব দিতে হবে৷ পড়ালেখায় আরও মনযোগী হতে হবে৷

তিনি মুফতি ফজলুল হক আমিনী রহ. এর মনোযোগ ও গভীর অধ্যয়ন বিষয়েও কথা বলেন৷

পরে অনুষ্ঠান শেষে মাওলানা শরীফ মুহাম্মদ উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে ছাত্রদের নানা প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন: জোড়ে অংশ নিতে নিজামুদ্দিন যাচ্ছেন বাংলাদেশি সাথীরা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ