বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এনায়েতুল্লাহ আব্বাসীকে নোয়াখালীতে অবাঞ্ছিত করতে মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফসার আহমদ জুবায়ের, নোয়াখালী

নোয়াখালী সেনবাগ ছাতার পাইয়া বাজারে জৈনপুরের পীর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসীকে অবাঞ্ছিত ঘোষণার জন্য মিছিল করেছে এলাকার সর্বস্তরের জনতা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকার সর্বস্তরের জনতার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, ছাতার পাইয়া ইউনিয়ন ঠনারপাড় গ্রামে আজ নির্ধারিত মাহফিলে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী যেন না আসতে পারে।

জানা যায়, এনায়েতুল্লাহ আব্বাসী ইতোপূর্বে অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন এবং হক্কানি আলেম উলামার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়েছেন। গতবছর বাহাসের নামে তিনি হক্কানি আলেমদের নামে নানাবিষয় জরিয়ে অপপ্রচার চালিয়েছেন।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ছাতার পাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মতিন, উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া খাজুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ, খাজুরিয়া মাদরাসার শিক্ষক মাওলানা এনায়েতুল্লাহ, বড়গাঁও ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা সফিকুল্লাহ. জামিআতুল আযীয আল ইসলামিয়া নোয়াখালীর ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফুল্লাহ, আশরাফুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহাদাত হুসাইন, রামকৃষ্ণপুর পেয়ারাপুর মাদরাসার শিক্ষক মাওলানা ইসমাইল, দারুল কুরআন মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবু হানিফ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিনি নাটোরের এক মাহফিলে ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে বিতর্কিত হন।

এক মাহফিলে ১ লাখ ৮০ হাজার টাকা; আলোচনায় ‘হেলিকপ্টার হুজুর’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ