বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

পরকালের প্রস্তুতি গ্রহণে মহানবীর ৫ উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে কর। আর তাহলো-

১. মৃত্যুর আগে তোমার (দুনিয়ার) জীবনকে মূল্যবান মনে কর;

২.  অসুস্থ্য হওয়ার আগে সুস্থতাকে মূল্যবান মনে কর;

৩. ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে মূল্যবান মনে কর;

৪.  বৃদ্ধ হওয়ার আগে যৌবনের সময়কে মূল্যবান মনে কর;

৫. অভাব বা দারিদ্র্যতার আগে স্বচ্ছলতা বা প্রাচুর্যকে মূল্যবান মনে কর। (মুসনাদে আহমদ)

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ বিখ্যাত হাদিস মানুষের জীবন চলার গতিকেই পরিবর্তন করে দেয়। পথহারা মানুষ পায় সঠিক পথের দিশা। এ হাদিসের আলোকেই মানুষ কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে বেশি।

কারণ এ পাঁচটি অবস্থা মানুষের জীবনকালের সঙ্গে সম্পর্কিত। যারা পরকালের চিন্তাভাবনা করে তখন তারা এ বিষয়গুলো চিন্তা করে পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহে গভীরভাবে আত্মনিয়োগ করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ উল্লেখিত হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

আরও পড়ুন : ক্ষমা ও দয়া লাভের দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ