বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পরীক্ষার প্রস্তুতি ফেলে জন্মদিনের পার্টি, রড দিয়ে পেটালেন শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামনে এইচএসসি পরীক্ষা। আর ছাত্ররা কিনা জন্মদিনের পার্টি নিয়ে ব্যস্ত। রাগে ৯ শিক্ষার্থীকে রড দিয়ে পেটালেন শিক্ষক।

ঘটনাটি ঘটেছে ধানমন্ডি আইডিয়াল কলেজে। কলেজ হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক মনিরুল ইসলাম সোহেল তাদেরকে এ শাস্তি দেন। মনিরুল ইসলাম সোহেল কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক।

জানা যায়, গত সোমবার রাত ১২টার পর এই ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা ৯-১০ জন বন্ধু মিলে ২৬ মার্চ রাত ১২টার সময় হোস্টেলের নিচে এক বন্ধুর জন্মদিন পালন করছিলাম। এ সময় কিছুটা একটু হই-হুল্লোড় হচ্ছিল। এমন সময় সোহেল স্যার হঠাৎ এসে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দাঁড় করিয়ে রড দিয়ে পেটান।

কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদ জানান, এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানা গেছে।

দারুসসুন্নাহ দাখিল মাদরাসার ৩০ শিক্ষার্থীকে জুতাপেটা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ