বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ধানের শীষে হেরে নৌকায় পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার মোহনগঞ্জে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। তবে গত ইউপি নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে হেরেছিলেন।

আবুল কালাম আজদ চার হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিনা সুলতানা পেয়েছেন চার হাজার ২৬৬ ভোট। এই ইউনিয়নে মোট ভোটার ছিল ১৩ হাজার ৭৯৪ জন।

বিষয়টি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম সাইদুজ্জামান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

গত ১৩ জানুয়ারি মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদের আকস্মিক মৃত্যুতে এ উপ-নির্বাচন হয়। আওয়ামী লীগ থেকে প্রয়াত মুরাদের স্ত্রীসহ সাতজন প্রার্থী হলেও কাউকে মনোনয়ন না দিয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে দেয়া হয়।

কালাম ২০১৬ সালের ২৩ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে মুরাদের কাছে হেরে যান।

আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও ছক্কা মারবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ