বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

'একাত্তরে বিভিন্ন মাদরাসা মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্র ছিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর মুগদায় অবস্থিত জহিরুদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ‘পূনর্মীলণী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা’র আয়োজন করে।

সোমবার (২৬ মার্চ) মাদরাসার মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আলহাজ হাফেজ মুফতি যুবায়ের আহমাদের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মুফতি যুবায়ের আহমাদ বলেন, আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মাদরাসার বিশেষ এই আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

তিনি বলেন, একাত্তরে গণমানুষের সঙ্গে এ দেশের আলেম-ওলামাগণও মুক্তিযুদ্ধের সহযোগিতায় ছিলেন। তাদের এ ইতিহাস মিশে আছে এদেশের মাটির সঙ্গে। একাত্তরে বিভিন্ন মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয়কেন্দ্র।

এসময় তিনি শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুদ্দিন আহমদ ইসলামিয়া মাদরাসার সভাপতি আলহাজ হুমায়ুন কবির, সেক্রেটারি মজিবুর রহমান আকন্দ, মাওলানা উমায়ের, মাওলানা মুফাজ্জল, মাওলানা জুবায়ের ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ