বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

পড়ার জন্য মারধর; শাসন থেকে বাঁচতে বাবাকেই খুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অন্যান্য সহপাঠীদের তুলনায় পড়ালেখায় একটু কম মার্কস পেত সে। এই কারনে প্রায়শই বাব তাকে মারধর করতেন। এই শাসন থেকে বাঁচতে শেষ পর্যন্ত বাবাকেই (৪৪) খুন করে বসল ১৫ বছরের সেই কিশোরী।

সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হওয়া এই ঘটনাটি মধ্য চীনের হিউনান প্রদেশের ছোট্ট শহর ডংকউ’র বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জিনিউজ ।

খবরে বলা হয়, কিশোরীর বাবা স্থানীয় একটি স্কুলে গণিতের শিক্ষকতা করতেন। মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তিত ছিলেন তিনি। আর তার জেরে প্রায়দিনই তাকে বাড়ি ফিরে মারধর করতেন তিনি।

একপর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছায়। মেয়েকে মারধর করতে দেখে কিশোরীর মা বাধা দিতে গেলে তাকেও মারধর শুরু করেন তিনি। ওই দৃশ্য দেখে সহ্য না করতে পেরে বাবার বুকে ছুরি বসিয়ে দেয় অভিযুক্ত কিশোরী।

আশঙ্কাজনক অবস্থা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।

খবর পেয়ে পুলিস এসে অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে সে। সূত্র : জিনিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ