মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারও ছক্কা মারবেন : নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ১৯৭০ এর নির্বাচনের মতো। এ নির্বাচন হবে সৎ ও নিরপেক্ষ। এ নির্বাচন হবে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকালীন তিন মাস প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবে না। প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি আগামী ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ না নেয় পরবর্তীতে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। বেগম খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। এ নির্বাচনে শেখ হাসিনা আবারও ছক্কা মারবেন।

দলীয় নেতাকর্মীদের বিরোধ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, দেশে যে উন্নয়ন অগ্রগতি হচ্ছে সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনার মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আগামী ছয় মাস সকলকে ঘরে-ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় জেলহতে মুক্ত হয়ে নির্বাচনী মাঠে ফিরে আসুক আমরাও চাই।

নাসিম আরও বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানের বাইরে অন্য কোনো পন্থায় নির্বাচন হবে না। এ নির্বাচনে যারা জয় লাভ করবে আওয়ামী লীগ তাদের মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, রাকসুর ভিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ