বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জামিয়া ইসলামিয়া বাইতুন নূর’র খতমে বুখারি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার পশ্চিম যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া বাইতুন নূরের খতমে বুখারি ও চলতি বর্ষের শিক্ষা সমাপনী  ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে জামিয়ার মিলানায়তনে দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে মনোজ্ঞ এই অনুষ্ঠান শুরু হবে বলে মাদরাসা সূত্রে জানা যায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম, শায়খ সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল বারী, মুফতি জাফর আহমদ, মাওলানা নুরুল আমীন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি মোহাম্মাদ ফয়জুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা মোসলেহ উদ্দিন রাজু।

উল্লেখ্য, মেধা তালিকায় জামিয়া বাইতুন নূর বাংলাদেশের ৫ম স্থানে রয়েছে। দাওরায়ে হাদীসে ৩য় স্থান, নাহবেমীরে ১ম স্থান, তাইসীর ও হিফজ মারহালায় ৩য় স্থানসহ প্রায় ৮২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করে। অনুষ্ঠিতব্য আয়োজনে এসকল কৃতি শীক্ষার্থীদের সম্মাননা ও হাদীসের শীর্ষ গ্রন্থ বুখারী শরীফের শেষ সবক (খতমে বুখারী) প্রদান করা হবে।

মাদরাসার মুহতামিম মাওলানা  ‍মুনিরুজ্জামান সৈয়দাবাদী মহতি এই মজলিসে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ