বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘বঙ্গবন্ধুর প্রত্যেকটি কাজেই রয়েছে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের সমুজ্জ্বল শিক্ষা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসরুল্লাহ নাঙ্গুলী: পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মাল্টিমিডিয়া প্রজেক্টরে বঙ্গবন্ধুর জন্ম থেকে শাহাদত বরণ পর্যন্ত বিভিন্ন ঘটনা প্রবাহের প্রমাণ্য ভিডিও প্রদর্শন করা হয়।

এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু এক অনুকরণীয় আদর্শ। বঙ্গবন্ধুর শিশু জীবন থেকে রাজনৈতিক জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডেই রয়েছে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের সমুজ্জ্বল শিক্ষা।

পরিশেষে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বঙ্গবন্ধুর জন্মদিনে দুটি খুশির বার্তা এসেছে: কাদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ