মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে; হাজারো ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর মিরপুর ১২ নম্বরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির হাজারো ঘর আগুনে পুড়ে গেছে। আহত হয়েছে একজন।

সোমবার ভোর ৪টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল ৭ টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান।

সকাল সাড়ে ৮টার কিছু আগে তিনি বলেন,  আগুন নিয়ন্ত্রণে এলেও পোড়া বস্তি থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে।  তবে এখনও আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। ২১টি ইউনিট এখনও কাজ করছে।

বস্তির বাসিন্দা শাহ আলমের ভাষ্য, গতকাল দিবাগত রাত ৩টার কিছু আগে তাঁরা আগুন দেখতে পান। ঘর থেকে দ্রুত বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। তবে ঘরের মালামাল রক্ষা করতে পারেননি। বস্তিবাসীর বেশির ভাগ বাসিন্দার দশা তাঁর মতো বলেই জানান তিনি।

স্থানীয় লোকজন ও বস্তিবাসীদের ভাষ্য, বস্তিতে ৭ থেকে ৮ হাজার টিন ও কাঠের ঘর ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ