বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

শ্রীলঙ্কায় জুমার নামাজে হামলার আতঙ্কে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শ্রীলঙ্কায় জুমার নামাজের দিনেও হামলার শিকার হওয়ার আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন সেখানকার মুসলিমরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় তারা বেশি আতঙ্কিত।খবর আল-জাজিরার এর।

খবরে বলা হয়, জরুরি অবস্থা ও কারফিউয়ের পরও মুসলিমদের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটছে। ফাতিমা রিজকা নামে স্থানীয় একজন বলেন, ‘আমি খুবই ভয়ে আছি এবং সারারাত ঘুমাতে পারিনি। বাসার পুরুষরা আমাদের সুরক্ষা দিতে বাইরে আছে। আমরা বাসায় একা।’

তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছেন না। হামলার সময় ‍শুধু পাশেই দাঁড়িয়ে থাকছেন। ফাতিমা বলেন, ‘আমরা জানি না এর পরে কি হতে যাচ্ছে।’

প্রসঙ্গত,  গত বছর থেকেই শ্রীলঙ্কায় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে উত্তেজনা চলছে। কয়েকটি কট্টরপন্থি বৌদ্ধ গোষ্ঠী অভিযোগ করে আসছিল, শ্রীলঙ্কার বৌদ্ধদের জোর করে ইসলাম ধর্মে দিক্ষিত করা হচ্ছে।

পাশাপাশি বৌদ্ধ পুরাতাত্ত্বিক স্থানগুলো ভাংচুরের জন্যও তারা মুসলমানদের দায়ী করে আসছিল।

গতবছরের শেষে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে মুসলমান রোহিঙ্গারা শ্রীলঙ্কায় গিয়ে আশ্রয় নিতে শুরু করলে তাতে আপত্তি জানিয়ে সরব হয় দেশটির কয়েকটি বৌদ্ধ জাতীয়তাবাদী গোষ্ঠী।

আরও পড়ুন : যে কারণে মুসলিমদের ওপর সহিংসতা বন্ধ করতে পারছে না শ্রীলঙ্কা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ