বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মাদরাসার পাঠ্যবইয়ে জঙ্গিবাদ মুক্ত হয়নি কেন? জবাব চাইল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার পাঠ্যবইয়ে জঙ্গিবাদের উপাদান আছে এবং তা এখনো সরানো হয়নি কেন এ বিষয়ে জবাব চেয়েছে মন্ত্রণালয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্যাহর বিরুদ্ধে করা একজন মাদরাসা শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় তার কাছে জবাব চেয়ে নোটিশ পাঠায়।

ওই শিক্ষক লিখিত অভিযোগে উল্লেখ করেছিলো জামায়াতপ্রীতির কারণে মাদরাসা পাঠ্যক্রম জঙ্গিবাদ মুক্ত করা যায়নি।

অভিযোগকারী আবু নাঈম মো: মোস্তাফিজুর রহমান স্বাধীনতা শিক্ষক পরিষদের মাদরাসা ইউনিটের আহ্বায়ক। লিখিত অভিযোগে তিনি মাদরাসা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়া এ অভিযোগের বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

সোমবার (৫ মার্চ) মন্ত্রণালয়ের সহকারি সচিব মো: আবদুল খালেক স্বাক্ষরিত ওই চিঠি মাদরাসা বোর্ডে পাঠানো হয়েছে। চিঠির কপি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: কবি নজরুল কলেজ এক সময় মাদরাসা ছিল!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ