বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জামিয়া গহরপুরে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী আননূর উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: সিলেটের অন্যতম দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান, প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রাহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের ছাত্র সংগঠন আননূর ছাত্র কাফেলার ১০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার থেকে জামিয়া ময়দানে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী (৭, ৮ ও ৯ মার্চ) ব্যতিক্রমধর্মী আননূর উৎসব।

অনুষ্ঠানে রয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা (অনুর্ধ ১৫)। এতে ১ম বিজয়ীকে দেয়া হবে নগদ ২৫ হাজার টাকা, ২য় বিজয়ীকে দেয়া হবে নগদ ১৫ হাজার টাকা, ৩য় বিজয়ীকে দেয়া হবে নগদ ১০ হাজার টাকা।

এছাড়া প্রতিযোগিতার  অন্যান্য বিষয় হচ্ছে,আযান, বিষয়ভিত্তিক আরবি বক্তৃতা, বিষয়ভিত্তিক বাংলা বক্তৃতা, আঞ্চলিক ভাষায় বক্তৃতা, হামদ-না'ত ও ইসলামী সঙ্গীত, বাংলা হস্তলিপি, আরবি হস্তলিপি, বাংলা প্রবন্ধ, আরবি প্রবন্ধ, কুইজ, বড়দের বিতর্ক, ক্ষুদে বিতর্ক, টকশো, তামছিল ও সবাই মিলে মান বাঁচাও।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ভারতের প্রখ্যাত নাশিদশিল্পী শায়খ এহসান মুহসিন।

এতে সভাপতিত্ব করবেন জামিয়ার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। অনুষ্ঠানে স্পন্সর করেছেন আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।

ব্যতিক্রমী প্রচারণাসহ অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জামিয়া গহরপুরসহ সিলেটের ইসলামী অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ