বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এসএসসি পরীক্ষা সমাপনকারীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষা সমাপনকারীদের জন্য রাজধানীর সুপরিচিত দীনি বিদ্যাপীঠ মারকাযুদ দাওয়া অাল-ইসলামিয়ার পক্ষ থেকে ইসলামি প্রশ্নোত্তর ও আলোচনা নিয়ে ভিন্নধর্মী এক আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা  দিয়েছে, তাদের নিয়ে মারকাযের এই আয়োজন। মারকাযুদ দাওয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ মার্চ (রোববার) সকাল ১০ টা থেকে শুরু হয়ে মারকাযের বিশেষ এই আয়োজন চলবে রাত ১০ টা পর্যন্ত।

ইসলাম বিষয়ক আলোচনা, ইসলাম নিয়ে মনের কোণে জমে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এই অনুষ্ঠানের মূল প্রতিবাদ্য বিষয় হিসেবে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ