শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

পরিবেশ রক্ষায় বিয়ে করলো গাছকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পরিবেশ রক্ষায় এক দল মেক্সিকোর নারী গাছকে বিয়ে করেছেন। দেশটির ওয়াক্সাকা রাজ্যে এ ঘটনাটি ঘটেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, গাছগুলোকে কাটার হাত থেকে রক্ষা করতে পুরুষদের বাদ দিয়ে গাছগুলোকেই বিয়ে করেছেন তারা।

ছবিতে দেখা যাচ্ছে, পুরো দস্তুর সফেদ গাউনে বিয়ের সাজ সেজে প্রিয় সখা গাছের ডালকে চুমু খাচ্ছেন নারীরা। খ্রিস্টান রীতি অনুসারে বিয়েতে ছুড়ে মারার জন্য ফুলের তোড়াও ছিল। তবে এ ধরনের বিয়ের কোনো আইনি ভিত্তি নেই।
মূলত বেআইনিভাবে নির্বিচারে গাছ কাটা প্রতিরোধ আন্দোলন জোরদারে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এ উদ্যোগটি নেয়া হয়েছে।

মেক্সিকোর প্রায় এক-তৃতীয় ভূখণ্ড বনভূমিতে ঢাকা। কিন্তু অপরাধী গোষ্ঠীর তৎপরতায় বেআইনি গাছ কাটা নিয়ে বড় ধরনের সংকটে রয়েছে দেশটি।

বন উজাড়ের খড়গে থাকা পাঁচটি রাজ্যের মধ্যে ওয়াক্সাকা অন্যতম। এ ধরনের অভিনয় আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়াতে পারবেন বলে মনে করছেন এই ‘শুভবিবাহ’ এর আয়োজকরা।

সূত্র: যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ